ব্রুনাইয়ে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়ের ‘ইউনিটি ল্যান্ড এসডিএন বিএইচডি’ (Unity Land Sdn Bhd) কোম্পানিতে ১৪৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ বেসরকারি ও এক পাবলিক বিশ্ববিদ্যালয়। আধা-দক্ষ/অদক্ষ কর্মীর ক্ষেত্রে ৪৪,৮৫০ টাকা জমা দিতে হবে। পেট্রোবাংলার অধীনে ৯ ও ১০ গ্রেডে বড় নিয়োগ, পদ ৭৫৩।

পদের বিবরণ ও সংখ্যা

  1. কাঠমিস্ত্রি: ২০ জন
  2. নির্মাণশ্রমিক: ৭০ জন
  3. রাজমিস্ত্রি: ২০ জন
  4. ইলেকট্রিশিয়ান: ৫ জন
  5. ট্রাক ড্রাইভার: ২ জন
  6. ভারী যানবাহন চালক: ২ জন
  7. অপারেটর: ৪ জন
  8. প্লাম্বার: ১০ জন
  9. ওয়েল্ডার: ১৫ জন

বেতন ও অন্যান্য সুবিধাদি

  • বেতন (১ থেকে ৩ নম্বর পদের জন্য): দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ২,৪৫৮.৮৫ টাকা)।
  • বেতন (৪ থেকে ৯ নম্বর পদের জন্য): দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,৭০৪.৭২ টাকা)।
  • অন্যান্য: আবাসন খরচ বহন করবে নিয়োগকারী কোম্পানি এবং বিমান ভাড়াও কোম্পানি বহন করবে।
  • শর্ত: কর্মীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। দৈনিক ৮ ঘণ্টা কর্মদিবস নির্ধারিত রয়েছে এবং চুক্তির মেয়াদ দুই বছর (নবায়নযোগ্য)।

আবেদন প্রক্রিয়া ও জরুরি নির্দেশনা

  • আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের brms.boesl.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬, বিকাল ৪টা।
  • আবেদন ফি: আবেদনের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
  • সার্ভিস চার্জ: চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য খরচ বাবদ দক্ষ কর্মীদের ৫৬,৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৪,৮৫০ টাকা পরিশোধ করতে হবে।
  • অতিরিক্ত খরচ: দূতাবাস নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষার ফি প্রার্থীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।
  • সতর্কতা: বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না, তাই আর্থিক প্রতারণা থেকে সাবধান থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • ৪৯তম বিসিএসে পিএসসির সুপারিশের পরও বঞ্চনা: ৫৭ জনের দায় কে নেবে।