ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহামের একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ গড়েছেন এক অনন্য নজির। ক্লাবটির সতীর্থ খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটিতে সেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত হয়ে তিনি জিতে নিয়েছেন ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ‘জনি হেইনেস ট্রফি ২০২৬’। চলতি সপ্তাহে মোটসপুর পার্কে অবস্থিত ফুলহামের অনুশীলন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। ট্রফিতে থাকা অতীতের নামগুলোই প্রমাণ করে এটি কতটা মর্যাদাপূর্ণ।’।
পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারহান ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইটকে জানান, সতীর্থদের ভোটে এই স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক। তিনি বলেন, তার সতীর্থরাই মানদণ্ড তৈরি করে এবং তাকে আরও ভালো খেলোয়াড় হতে প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়। যারা অতীতে এই ট্রফি জয় করেছেন, তাদের নামের তালিকার গুরুত্বের কথা উল্লেখ করে তিনি এই অর্জনকে বিশেষ এক প্রাপ্তি হিসেবে অভিহিত করেন। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সাইমন ডিউক ফারহানের ভূয়সী প্রশংসা করে বলেন, সরাসরি যারা তার সঙ্গে কাজ করেন, তাদের ভোটে এই সম্মান অর্জন করাটা বেশ তাৎপর্যপূর্ণ। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে।
পেশাদার ফুটবলে নিজের প্রথম মৌসুমেই ফারহান অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। প্রিমিয়ার লীগ টুতে (অনূর্ধ্ব-২১ পর্যায়) ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রেখে তিনি ফুলহামের ‘ইয়ং হোয়াইটস’ দলকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছেন। ১৯ বছর বয়সী এই উইঙ্গার গত বছরের নভেম্বরে প্রিমিয়ার লীগ টুতে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছিলেন। তার এই ধারাবাহিক সাফল্যের প্রেক্ষিতেই চলতি গ্রীষ্মে তাকে ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে পাঠানো হয়। বর্তমানে বোরহাম উড ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে এবং নতুন দলের হয়ে ফারহান ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছেন।
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও ফারহান সম্প্রতি এক বড় মাইলফলক স্পর্শ করেছেন। গত মাসে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেক হয়। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনি বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম গোলটি করেন। বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে ফারহান বলেন, দেশের প্রতিনিধিত্ব করা তার ও তার পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করার অভিজ্ঞতাটি তার কাছে ছিল সম্পূর্ণ অন্যরকম এক উচ্চতার। আগামী আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশে ম্যাচ খেলার অপেক্ষায় তিনি বেশ উচ্ছ্বসিত। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়। সামনে আন্তর্জাতিক বিরতিতে আমাদের ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হবে, আমি ইতিমধ্যেই প্রচুর বার্তা পেয়েছি এবং এর জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।’।
উল্লেখ্য, কিংবদন্তি ফুটবলার জনি হেইনেসের স্মরণে এই ট্রফি প্রবর্তন করা হয়। ২০১৯ সালে ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সদস্য পিটার গ্রিনহ্যামের পরামর্শে একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়া শুরু হয়।

