দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতির চর্চা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এই লক্ষ্য পূরণে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর সম্প্রতি ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর লোগো উন্মোচন করেছেন। নতুন এই টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো, যা তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়ক হবে। ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার এই উদ্যোগ নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য তৈরি করছে সম্ভাবনাময় মঞ্চ। প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
টুর্নামেন্টের বিস্তারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে এই মেগা আসর শুরু হতে যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে রাতের ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নেবে। অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) এবং সোনারগাঁও ইউনিভার্সিটি। ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় অংশ নিয়ে দলগুলো লড়বে শিরোপা জয়ের জন্য।
বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি গড়ে তোলা হয়েছে। এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পৃষ্ঠপোষকতায় এই অবকাঠামো তরুণদের আন্তর্জাতিক মানের পরিবেশ প্রদানের অঙ্গীকার পূরণ করছে। এই ধারাবাহিকতায় আয়োজিত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে, যা তরুণদের পেশাদার ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে। র-সংশ্লিষ্ট দুই সাবেক সেনা কর্মকর্তার নাশকতার ছক: জুলকারনাইন শায়ের। এই আকর্ষণীয় প্রাইজমানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে একটি ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়। এতে এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর ইমরুল হাসান, অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার ভৌমিক এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজনকে সামনে রেখে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের এমন সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা এটিকে তাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেন। অধিনায়কদের মতে, সায়েম সোবহান আনভীরের এই উদ্যোগ তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং নিজেদের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দর্শকের ভালোবাসা আমাকে আরও বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখায়: শাকিব খান।

