জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, আসছে বড় পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটিতে শীর্ষ পর্যায়সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের রদবদল আনা হচ্ছে। গঠন করা হচ্ছে ১৫১ সদস্যের নতুন একটি কমিটি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি এনসিপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের দায়িত্ব বহাল রাখা হচ্ছে। এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।