উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

রাজধানীর উত্তরার একটি বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক সংঘবদ্ধ হয়ে ওই বাসার সামনে জড়ো হন এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে।

এ সময় তারা বাসার দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি জি এম কাদেরকে গ্রেফতারের দাবি জানান। পরিস্থিতি বেগতিক দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না বা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় নিয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে।