চ্যাম্পিয়নস লিগে মেসির রেকর্ড ভেঙে দিলেন হ্যারি কেইন

নরওয়ের ক্লাব ভাইকিংয়ের মাঠে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে বায়ার্ন মিউনিখ ৩-৩ গোলে ড্র করেছে। এই ম্যাচে জোড়া গোল করে হ্যারি কেইন অনন্য উচ্চতায় পৌঁছেছেন। ৩৩ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার ৩০ বছর বয়স পেরোনোর পর চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৪০ ম্যাচ খেলে ৩৬টি গোল করেছেন। এর মাধ্যমে তিনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে টপকে গেলেন, যিনি ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন। ৩০ পেরিয়ে ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৬ গোল করলেন ৩৩ বছর বয়সী কেইন। ভাইকিংদের দেশে গিয়েছিলেন হ্যারি কেইন। তবে ফিরেছেন লিওনেল মেসিকে পেছনে ফেলে। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড বইয়ের একটি পাতায় ইংল্যান্ড কিংবদন্তি পেছনে ফেললেন মেসিকে। অর্থাৎ ভাইকিংয়ের জালে কেইনের দ্বিতীয় গোলে পেছনে পড়েন বার্সেলোনা কিংবদন্তি।

২০২৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় কেইনের গোল করার ধারা অবিশ্বাস্য। এখন তাঁর লক্ষ্য তালিকায় এগিয়ে থাকা অন্যদের ধরা। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের তালিকায় সামনে আছেন করিম বেনজেমা (৩৭ গোল), রবার্ট লেভানডফস্কি (৬৪ গোল) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (৬৮ গোল)। কেইন যেভাবে গোল পাচ্ছেন, তাতে বেনজেমাকে ছাড়িয়ে যাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

গোল করার ক্ষেত্রে কেইন এখন টানা ৯ ম্যাচে গোল করে রুদ ফন নিস্টলরয় ও রবার্ট লেভানডফস্কির পাশে বসেছেন। তবে চ্যাম্পিয়নস লিগে টানা গোল করার রেকর্ডের জন্য তাঁকে আরও তিনটি ম্যাচে গোল করতে হবে। উল্লেখ্য, ২০১৮ সালে রোনালদো টানা ১১ ম্যাচে গোল করে রেকর্ডটি গড়েছিলেন। কেইনের সামনে এখন সেই লক্ষ্য। চ্যাম্পিয়নস লিগে এরপর থেকে অন্য রূপে দেখা যাচ্ছে তাঁকে।

চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা কেইন ইতোমধ্যে ৯ ম্যাচে ৮ গোল করেছেন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা কেইন এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম প্রধান দাবিদার। এছাড়া গত জুলাইয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলা এবং বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়েও তাঁর বড় অবদান ছিল।