অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে মাত্র ৪ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে জয়ের জন্য শেষ ওভারে জুনিয়র টাইগ্রেসদের প্রয়োজন ছিল ১৯ রান। তৃতীয় বলে সাদিয়া আক্তার ছক্কা হাঁকিয়ে কিছুটা আশা দেখালেও, এক বল পরেই তিনি সাজঘরে ফিরে গেলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছিল। জবাবে বাংলাদেশ ১৫৪ রানেই আটকে যায়। টুর্নামেন্টের লীগ পর্বে খেলা তিনটি ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ, ফাইনালেও সেই শ্রীলঙ্কা জুজু কাটানো সম্ভব হলো না সাদিয়া ইসলামের দলের। এরপর টপঅর্ডারদের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহও পেয়ে যায় শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার মাইমুনা নাহার আউট হন এবং পরের ওভারে সাজঘরে ফেরেন আরেক ওপেনার জান্নাত। মাত্র ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে কিছুটা আশা দেখান নিশিতা আক্তার নিশি ও শিরিনা খাতুন। তৃতীয় উইকেট জুটিতে তারা ১৬ বলে ১৭ রান যোগ করেন। দলীয় ২১ রানে শিরিন বিদায় নিলে নতুন করে বিপদ বাড়ে। তবে চতুর্থ উইকেট জুটিতে অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি ৫১ বলে ৬৭ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নিশিতা ৩৩ বলে ৩২ রান করে রানআউটের শিকার হলে এই জুটি বিচ্ছিন্ন হয়। এরপর সাদিয়া আক্তার ৩৬ বলে ৫৯ রানের এক ঝড়ো ইনিংস খেলেন, যেখানে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান। এরপর ফারজানা ইয়াসমিন ও বিবি আয়েশাকে নিয়ে সাদিয়া জয়ের চেষ্টা চালালেও লক্ষ্য পূরণ হয়নি। লঙ্কানদের হয়ে চমুধি হেরাথ ও চমুদি প্রবোদা দুটি করে উইকেট শিকার করেন। দলীয় ৮৮ রানের মাথায় রানআউটের শিকার হন নিশিতা। ৩৩ বলে ৩২ রান করে থামেন ডানহাতি এ ব্যাটার। ৩ চার ও ৫ ছ্ক্কায় ৩৬ বলে ৫৯ রান করে অধিনায়ক সাদিয়া বিদায় নিলে ভাঙ্গে পঞ্চম উইকেট জুটি। লঙ্কানদের ভালো সূচনা এনে দেন দুই ওপেনার।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায়। তাদের ওপেনার সাঞ্জানা কাভিন্দি সর্বোচ্চ ৬৪ রান করেন। এছাড়া উমায়াঙ্গানা পেইরিস ২৮, বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ এবং মেথসারা ১ রান করেন। বাংলাদেশের পক্ষে চারজন বোলার একটি করে উইকেট লাভ করেন। পুরো আসর জুড়ে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও, শেষ ম্যাচে ছোট ব্যবধানের পরাজয়ে ট্রফি উঁচিয়ে ধরার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জুনিয়র টাইগ্রেসদের।

