না ফেরার দেশে বিসিবির কোচ মোসাদ্দেক হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ মোসাদ্দেক হোসেন ছোটন আর নেই। আজ সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। ১৭ অক্টোবর (শনিবার) তার প্রয়াণের খবর নিশ্চিত করেছে বিসিবি।

এক শোকবার্তায় বিসিবি জানিয়েছে, মোসাদ্দেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ২০১১ সালে বিসিবিতে কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বিভাগীয় দল এবং যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিসিবি-এসিসি লেভেল-২ সনদধারী এই প্রশিক্ষক ঢাকা জেলা দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।