২৩শে অক্টোবর যমুনায় রক এন রিদম কনসার্ট

আগামী ২৩শে অক্টোবর যমুনা কার্নিভাল এরেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। রক সংগীতপ্রেমীদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন।

কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগর বাউল (জেমস), এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল। জনপ্রিয় এসব ব্যান্ড ও শিল্পীর সমন্বয়ে আয়োজিত এই কনসার্টে শ্রোতাদের জন্য থাকবে বিশেষ চমক।