দেশে হামের প্রকোপ: গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। এর মধ্যে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১০৩ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ের ব্যবধানে দেশে হাম ও এর উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ১১০ শিশু। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে বর্তমানে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ২৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত হামের কারণে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন শিশু। তবে আশার কথা হলো, এর মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।