মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্কিং করা অবস্থায় থাকা গাড়িটিকে লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। তিনি জানান, আসিফ আকবরের ব্যক্তিগত কার্যালয় মগবাজার এলাকায় অবস্থিত। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দোষীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অবশ্য ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। মজা করে তিনি বলেন, এটাও একটা ভালোবাসা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জানিয়ে আসিফের স্ত্রী বেগম সালমা আসিফ লিখেছেন, ভোর ৫টার ঘটনা, আল্লাহ পাক হেফাজতের মালিক। এ বিষয়ে সালমা আসিফ বলেন, এটা কী হলো বুঝে উঠতে পারিনি আমরা।

তিনি গণমাধ্যমকে জানান, এমন কাণ্ড কেন ঘটল তা এখনো বোধগম্য নয়। এটাকে হয়তো ভয় দেখানোর কোনো চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে আসিফ ভয় পাওয়ার মতো মানুষ নন বলে মন্তব্য করেন তার স্ত্রী। তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, গুলির শব্দ শুনে দারোয়ান ডাকাডাকি করলে অজ্ঞাত এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। আসিফ নিজে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। পুরো বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন রয়েছে। তারপর নিচে এসে দেখি কেউ একজন দৌড়ে পালিয়েছে।