চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের বিশাল নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মোট ২২টি ক্যাটাগরিতে ৩৯৩ জন যোগ্য প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে।

পদভিত্তিক নিয়োগ ও বেতন কাঠামো

  • পারসোনেল অফিসার/সহকারী সচিব (২ জন): নবম গ্রেড, বেতন ৪৪,০০০-১০৫,৯০০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-এস্টেট (১ জন): নবম গ্রেড, বেতন ৪৪,০০০-১০৫,৯০০ টাকা।
  • সহকারী পরিসংখ্যান কর্মকর্তা (১ জন): দশম গ্রেড, বেতন ৩২,০০০-৭৭,৩০০ টাকা।
  • লাইটিং অফিসার (১ জন): একাদশ গ্রেড, বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা।
  • সহকারী পরিদর্শক-ক্রাফটস (১ জন): একাদশ গ্রেড, বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা।
  • ইঞ্জিনচালক প্রথম শ্রেণি (৫ জন): দ্বাদশ গ্রেড, বেতন ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
  • ইলেকট্রিশিয়ান গ্রেড-১ (৩ জন): চতুর্দশ গ্রেড, বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
  • ইঞ্জিন চালক দ্বিতীয় শ্রেণি (৬ জন): পঞ্চদশ গ্রেড, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
  • ল্যান্ড সার্ভেয়ার (২ জন): পঞ্চদশ গ্রেড, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
  • ওয়ার্ড কিপার (১ জন): পঞ্চদশ গ্রেড, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট (১ জন): পঞ্চদশ গ্রেড, বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
  • স্টুয়ার্ড (১ জন): ষোড়শ গ্রেড, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর (৮০ জন): ষোড়শ গ্রেড, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • অফিস সহকারী কাম হিসাব সহকারী-মহিলা কলেজ (১ জন): ষোড়শ গ্রেড, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-মহিলা কলেজ (১ জন): ষোড়শ গ্রেড, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • সহকারী সাব ইন্সপেক্টর (১০ জন): ষোড়শ গ্রেড, বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
  • গ্রিজার (২০ জন): সপ্তদশ গ্রেড, বেতন ২১,৪০০-৫১,৯০০ টাকা।
  • লস্কর (৫৫ জন): ঊনবিংশ গ্রেড, বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
  • ভান্ডারি (১৯ জন): বিংশ গ্রেড, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
  • খালাসি (৬০ জন): বিংশ গ্রেড, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
  • নিরাপত্তারক্ষী (১০২ জন): বিংশ গ্রেড, বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।

যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া

পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

কারিগরি পদের জন্য সংশ্লিষ্ট ট্রেড কোর্স বা কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

অধিকাংশ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত থাকলেও ইঞ্জিনচালক প্রথম শ্রেণির ক্ষেত্রে ৪০ বছর এবং দ্বিতীয় শ্রেণির জন্য ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শারীরিক সক্ষমতা ও আবেদন ফি

সহকারী সাব ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদের পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও প্রসারণে ৩২ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও প্রসারণে ৩০ ইঞ্চি বাধ্যতামূলক।

উভয় ক্ষেত্রেই সাঁতার জানা আবশ্যক।

আবেদন ফি হিসেবে ১-৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪-৬ নম্বরের জন্য ১৫০ টাকা, ৭-১৭ নম্বরের জন্য ১০০ টাকা এবং ১৮-২২ নম্বর পদের জন্য ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে।

আবেদনের সময়সূচি

  • অনলাইন আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
  • অনলাইন আবেদন শেষ: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা।
  • ফি জমাদানের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পদভিত্তিক তথ্য, পদসংখ্যা ও বেতনস্কেল।
  • পারসোনেল অফিসার/সহকারী সচিব: ২ জন (গ্রেড-০৯, বেতন: ৪৪,০০০-১০৫,৯০০ টাকা)।
  • কর্মক্ষেত্রে বেশি মানসিক চাপে থাকেন ইউরোপের যে ১০ দেশের কর্মীরা।
  • লাইটিং অফিসার: ১ জন (গ্রেড-১১, বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা)।
  • ইঞ্জিনচালক (১ম শ্রেণি): ৫ জন (গ্রেড-১২, বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা)।
  • ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১: ৩ জন (গ্রেড-১৪, বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা)।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • ইঞ্জিন চালক (২য় শ্রেণি): ৬ জন (গ্রেড-১৫, বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা)।
  • স্টুয়ার্ড: ১ জন (গ্রেড-১৬, বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা)।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • ৭৫ বছর ছাঁটাই ছাড়াই চলছে কোম্পানিটি; পরিচালনা পদ্ধতি দেখতে ভিড় সিইওদের।