মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ঢাকা টেস্টের চতুর্থ দিনে বৃষ্টির কারণে দুইবার খেলা বন্ধ রাখতে হয়। প্রথমে ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর শুরু হলেও পরে মুষলধারে বৃষ্টির কারণে তা সাময়িকভাবে থামানো হয়। বর্তমানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাঠ ও পিচ প্রস্তুতের কাজ চলছে। প্রথমবার মাত্র ২০ মিনিটের মতো বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। প্রায় আধা ঘণ্টা বৃষ্টি হওয়ার পর এখন আবার রৌদ্রোজ্জ্বল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। আপাতত মাঠ শুকানো এবং পিচ প্রস্তুতের কাজ করছেন গ্রাউন্ডস্টাফরা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর আধিপত্য দেখাচ্ছেন ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল ও ব্রেন্ডন কিং। বিনা উইকেটে ৬৪ রান তুলে তারা দলকে বেশ সুবিধাজনক অবস্থানে রেখেছেন। বর্তমানে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ১০৬ রান। ক্রিজে কিং ২৯ ও ক্যাম্পবেল ২৭ রান নিয়ে অপরাজিত আছেন। ১৭০ রানের লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান করেছেন তারা। ফলে বিপদ মাথায় নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রান করেছিল, জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২৪৫ রানে। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪২ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য দাঁড়ায়।

