দোষী সাব্যস্ত ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড

ব্রিটিশ কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র তারকা রাসেল ব্র্যান্ড গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ৫১ বছর বয়সী এই অভিনেতার বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে একটি ধর্ষণ এবং তিনটি যৌন নিপীড়নের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। বাদ বাকি অভিযোগগুলোর মধ্যে ছিল তিনটি ধর্ষণ ও একটি শ্লীলতাহানির চেষ্টা।

তদন্ত অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয়জন নারীর সঙ্গে এসব ঘটনা ঘটেছিল।

আইনি প্রক্রিয়া অনুযায়ী, ভুক্তভোগী ওই নারীদের পরিচয় আজীবন গোপন রাখার বিধান রয়েছে। রায় ঘোষণার পর বিচারক জানান, রাসেল ব্র্যান্ডকে নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড প্রদান করা হবে। বর্তমানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সোমবার তার সাজার মেয়াদ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।