রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় রোববার সন্ধ্যায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে ধাওয়া দিয়ে আটক করেন উপস্থিত শিক্ষার্থী ও জনতা। পরে তাঁদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আটক হওয়া ওই দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

