ঢাকাই চলচ্চিত্রের পর্দা কাঁপানো শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীবের আজ ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারের কাছে হার মেনে মাত্র ৫২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকিতে জন্মগ্রহণ করা এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছিলেন। ২০০৪ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫২ বছর বয়সে মারা যান তিনি।
রাজীবের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল নায়ক হিসেবে, যার প্রথম সিনেমা ছিল ‘খোকন সোনা’। তবে পরবর্তীতে তিনি খলনায়ক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিতি পান। গম্ভীর কণ্ঠস্বর, ধারালো সংলাপ আর পর্দার সামনে তার ভয়ংকর উপস্থিতি ছিল অনন্য। তার সংলাপের নিজস্ব ঢং আজও দর্শকদের মনে গেঁথে আছে; বিশেষ করে ‘দাঙ্গা’ সিনেমায় বলা ‘আমি মাইন্ড করলাম’ সংলাপটি আজও চলচ্চিত্রপ্রেমীদের মুখে মুখে ফেরে। নেতিবাচক চরিত্রের বাইরেও তিনি বহুমুখী চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের পরিপক্কতার স্বাক্ষর রেখেছেন। গম্ভীর কণ্ঠ, তীক্ষ্ণ সংলাপ আর পর্দায় ভয়ংকর উপস্থিতির মাধ্যমে তিনি তৈরি করেছিলেন স্বতন্ত্র পরিচিতি। পরে অভিনয়গুণে ধীরে ধীরে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন।
অভিনয়ে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজীব মোট চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ‘হীরামতি’, ‘দাঙ্গা’, ‘বিদ্রোহ চারিদিকে’ ও ‘সাহসী মানুষ চাই’ সিনেমার জন্য তিনি এই সম্মাননায় ভূষিত হন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘ভাত দে’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘লুটতরাজ’ এবং ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা। দেশের অনেক গুণী নির্মাতার সঙ্গে তিনি কাজ করেছেন এবং প্রতিটি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন নিজস্ব শৈলীতে। রাজীব অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ভাত দে’, ‘ত্রাস’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘শেষ খেলা’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘প্রেম দিওয়ানা’, ‘অন্তরে অন্তরে’, ‘বাবার আদেশ’, ‘দেনমোহর’, ‘শেষ সংগ্রাম’, ‘আন্দোলন’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘দুর্জয়’।
সিনেমা অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও রাজীব সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ও সভাপতি পদেও দক্ষতার সঙ্গে কাজ করেন। মৃত্যু পরবর্তী সময়ে তাকে ঢাকার উত্তরায় সমাহিত করা হয়। দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তার অভিনীত চরিত্র, সংলাপ আর অসামান্য অভিনয়শৈলী আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।

