ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

ইসরায়েলে একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি শর্তের একটি তালিকা উপস্থাপন করেছে। শনিবার হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এই তালিকা অনুযায়ী, দেশটিতে সরকার গঠনের প্রক্রিয়ায় লিকুদ পার্টি তাদের নিজস্ব অবস্থান তুলে ধরেছে। ইসরায়েলি চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমের তথ্যমতে, ঐক্যের সরকারের জন্য নেতানিয়াহুর দেওয়া ১০টি শর্ত হলো শনিবার (২১ নভেম্বর) হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২সহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, লিকুদ পার্টির ১০টি শর্ত হলো: ১। প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে দুই দলের প্রতিনিধিদের বৈঠকে নেতানিয়াহুর সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল রাবেলো লিকুদের পক্ষ থেকে শর্তের তালিকাটি উপস্থাপন করেন।

  1. চার বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু: পুরো মেয়াদে নেতানিয়াহুই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির কোনো সুযোগ রাখা যাবে না।
  2. সব রাজনৈতিক দলের অংশগ্রহণ: কট্টর ডানপন্থী দল ওতজমা ইয়েহুদিত থেকে শুরু করে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি পর্যন্ত সব দলকে সরকারে রাখতে হবে। তবে আরব নেতৃত্বাধীন দুটি দলকে এই জোটের বাইরে রাখা হবে।
  3. ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান: জোটের শরিক দলগুলোকে ইরানের বিপক্ষে নতুন কোনো সামরিক অভিযানের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন নিশ্চিত করতে হবে।
  4. বিচার বিভাগ সংস্কার: যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ বিচার বিভাগ সংস্কারসংক্রান্ত আইন প্রণয়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
  5. হামাস হামলার তদন্ত: ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার তদন্তের জন্য রাষ্ট্রীয় কমিশনের পরিবর্তে একটি রাজনৈতিক তদন্ত কমিশন গঠন করতে হবে।
  6. আল্ট্রা-অর্থোডক্সদের সামরিক নিয়োগ: বিদায়ী সরকারের প্রস্তাবের আলোকে অতি-ধর্মীয় ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সেনাবাহিনীতে নিয়োগের বিলটি এগিয়ে নিতে হবে।
  7. বন্দী হামাস যোদ্ধাদের বিষয়ে অবস্থান: কারাগারে আটক হামাসের নুখবা ইউনিটের যোদ্ধাদের ক্ষেত্রে বর্তমান শর্ত অপরিবর্তিত থাকবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সত্ত্বেও এই অবস্থান বহাল রাখতে হবে।
  8. গাজা থেকে সেনা প্রত্যাহার নয়: হামাসের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর বর্তমান অবস্থান থেকে কোনো সেনাসদস্য প্রত্যাহার করা যাবে না।
  9. ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা: জোটের সব শরিক দলকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার বিরোধিতা করে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।
  10. ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয়: ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে জোটের শরিকদের একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করতে হবে।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, এসব শর্ত লিকুদ পার্টির প্রাথমিক অবস্থানকে নির্দেশ করে। তবে প্রধানমন্ত্রিত্বের ভাগাভাগি, গাজায় সেনাদের উপস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে বলে জানা গেছে।