চট্টগ্রামে নারী শিক্ষার্থীর গায়ে হাত, ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারে গ্রাফিতি আঁকার সময় এক নারী শিক্ষার্থীর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলামের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তার অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলেছেন।