সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ৭ হাজারেরও বেশি প্রবাসী আটক

সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ক আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহের অভিযানে ৭ হাজার ৭৬০ জনেরও বেশি প্রবাসীকে আটক করা হয়েছে। গত রোববার (৭ জুন) গালফ নিউজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির সূত্র ধরে এই তথ্য প্রকাশ করেছে।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে যে, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সময়ে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে পরিচালিত ব্যাপক অভিযানে মোট ৭ হাজার ৭৬০ জন প্রবাসী গ্রেপ্তার হয়েছেন।