আদাবরে ছিনতাই ও হামলার ঘটনায় ৬ জন গ্রেপ্তার
ঢাকার আদাবরে এক বিকাশ দোকানের কর্মচারীকে কুপিয়ে টাকা ছিনতাই এবং একই ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করার ঘটনায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে ‘এক্সেল বাবু’কে গ্রেপ্তার করেছে র্যাব-২।
র্যাব-২ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ‘এক্সেল বাবু’ ছাড়াও আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—’কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদ, রাশেদ খন্দকার, মো. লিটন, মো. তসির এবং মো. তরিকুল ইসলাম।
র্যাব জানিয়েছে, ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ার এবং বর্তমান সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদ এই ছিনতাই ও হামলার ঘটনায় জড়িত ছিল।
