আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিশ্বকাপ নিয়েও আলোচনা

আইজিপির সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মো। সেবাস্তিয়ান বেরনাও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনার এক পর্যায়ে আসন্ন বিশ্বকাপ ফুটবল নিয়েও কথা হয় বলে জানা গেছে।