ও গ্লোবোর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে যাওয়ার পর তাদের নিয়ে বিতর্কটি নতুন করে দানা বাঁধে। সেই সময়েই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে রোনালদোর নামে একটি উক্তি প্রচার করে।
সেই উক্তিটিতে রোনালদোর ভাষ্য হিসেবে দাবি করা হয়েছিল, ‘পৃথিবীর এখন সময় এসেছে লুকোচুরি বন্ধ করার এবং এই সত্য মেনে নেওয়ার যে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’ ইংরেজিতে এই উক্তিটি ছিল, ‘It’s time for the world to stop hiding and accept the fact that Messi is the greatest of all time.’
তবে রোনালদোর এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, মুন্দো দেপোর্তিভোর উল্লিখিত শিরোনামের একটি প্রতিবেদনের অস্তিত্ব সার্চ রেজাল্টে এখনো পাওয়া গেলেও তাতে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। শিরোনামটিতে ক্লিক করলে মূল প্রতিবেদনটি আর দেখা যায় না। এর পরিবর্তে ওয়েবসাইটটিতে ‘The requested resource is no longer available’ বা ‘অনুরোধকৃত রিসোর্সটি আর পাওয়া যাচ্ছে না’ এমন বার্তা প্রদর্শিত হয়। সেখানে আরও উল্লেখ করা হয়েছে যে, রিসোর্সটি স্থায়ীভাবে সরিয়ে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে এটি আর পাওয়া যাবে না।
