‘আই’ গ্রুপের ম্যাচে বোস্টনের মাঠে ফ্রান্সের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে নরওয়ে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে ছাড়াই একাদশ সাজিয়েছে নরওয়ে দল।
বিশ্বকাপের অন্য একটি ম্যাচে টরন্টোতে মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে সেনেগাল ও ইরাক। টুর্নামেন্টের আগের দুই ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে দল দুটি। নিজেদের জয়ের ধারায় ফেরাতে আজকের ম্যাচে দুই দলই মাঠে নেমেছে।
