ভোলায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের ওপর বাস মালিক সমিতির অত্যাচার ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন অটোরিকশাচালকেরা। নিজেদের বিভিন্ন সমস্যা নিরসনে ১০ দফা দাবিতে তারা সোচ্চার হয়েছেন।
গত ৩০ জুন মঙ্গলবার ভোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে তারা তাদের ওপর চলমান নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে দাবিগুলো তুলে ধরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন অটোরিকশাচালকেরা।
