ফুটবল মাঠে পরিচিত দৃশ্যগুলোর মধ্যে অন্যতম একটি হলো ‘ভাইকিং রো’ সেলিব্রেশন। তবে এটি কোনো প্রাচীন বা ঐতিহ্যবাহী রীতি নয়, বরং আধুনিক ফুটবল সমর্থকদেরই উদ্ভাবন।
এই সেলিব্রেশনটি জনপ্রিয় করার পেছনে মূল কৃতিত্ব দেওয়া হয় নরওয়ের সমর্থক ওলে ফ্রয়স্তাদকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে তিনি ‘মিস্টার রো রো’ নামে পরিচিত। মূলত ২০২৫ সালে নরওয়ের অফিসিয়াল সমর্থকগোষ্ঠী ‘ওলিয়েবের্গেত’-এর সদস্যদের মাঝে ওলে ফ্রয়স্তাদ প্রথম এই রু বা রো-এর ধারণাটি প্রস্তাব করেন।
পরবর্তীতে চলতি বছরের মার্চ মাসে সুইজারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে প্রথমবারের মতো বড় পরিসরে দর্শকদের মাঝে এই ‘ভাইকিং রো’ উদযাপনটি দেখা যায়, যা পরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
