চলতি বিশ্বকাপের মঞ্চে রূপকথার জন্ম দিয়ে বিদায় নিয়েছে কেপ ভার্দে। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হারলেও দলটির গোলরক্ষক ভোজিনিয়া ছিলেন দুর্দান্ত ফর্মে। ৪০ বছর বয়সি এই গোলরক্ষক পুরো ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি রক্ষণভাগ থেকে আক্রমণ তৈরিতেও বড় ভূমিকা রেখেছেন।
ম্যাচ পরবর্তী সময়ে একটি চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে, যেখানে দেখা গেছে চলতি বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে বেশি ড্রিবলিং করেছেন ভোজিনিয়া। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে ভোজিনিয়া দুটি সফল ড্রিবলিং করেছেন, অথচ ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের কষ্টার্জিত জয়ের ম্যাচে রোনালদো কোনো সফল ড্রিবলিং করতে পারেননি। তবে পর্তুগাল রাউন্ড অব ১৬-এ স্পেনের মুখোমুখি হওয়ায় রোনালদোর সামনে এই পরিসংখ্যান পরিবর্তনের সুযোগ রয়েছে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি সহজ ছিল না। দিনেই বোর্গেসের একটি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নিয়েছিল কেপ ভার্দে। সংবাদ সম্মেলনে ভোজিনিয়া জানান, তারা বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সমান তালে লড়াই করেছেন এবং ম্যাচটি জেতার সুযোগও ছিল। তিনি বলেন, আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলেছি এবং আমাদের জেতার সুযোগ ছিল। এই পারফরম্যান্সে আমাদের গর্বিত হওয়া উচিত। তিনি তার সতীর্থ, টেকনিক্যাল টিম, ফেডারেশন এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। যদিও তারা বিদায় নিয়েছে, তবুও পুরো টুর্নামেন্টে কেপ ভার্দের জেদ ও কঠোর পরিশ্রম বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মন জয় করেছে।

