বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
মঙ্গলবার গভীর রাতে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গতকাল রাতেই পৃথক দুটি আদেশে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এখন বোর্ডের অধীনে থাকা সব জেলার পরীক্ষাই স্থগিত করা হলো।
