মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সব শেষ হয়ে গেছে। এছাড়া ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস এবং সব শীর্ষ নেতা নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্প দাবি করেন, আয়াতুল্লাহ আলি খামেনি শেষ এবং তার ছেলে মোজতবা খামেনি ৯০ শতাংশ মৃত। তবে এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি এবং মোজতবা খামেনির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্যও দেননি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের কয়েক ডজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন। সেই হামলায় মোজতবা খামেনি প্রাণে বেঁচে গেলেও এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গত সপ্তাহে ইরানে সাতদিন ব্যাপী আলি খামেনির জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বৃহস্পতিবার তাকে দাফন করা হয়। তবে পিতার জানাজা বা দাফন কোনোটিতেই মোজতবার উপস্থিতি না থাকায় তাকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে।
সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই- সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের নেতাদের সবাইকে হত্যা করা হয়েছে, তাদের সেরা নেতারাও নিহত হয়েছে।
