ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী বিজনেস আইডিয়া কম্পিটিশন

তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী “বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬ – ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ”।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোর্শেদা চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণাকে উৎসাহিত করা এবং সেগুলোকে বাস্তবসম্মত টেকসই অর্থনৈতিক মডেলে রূপান্তরের সুযোগ তৈরি করে দেওয়া।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy