মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সঙ্গে এখনো একটি শান্তি চুক্তি করা সম্ভব।
মঙ্গলবার ১৪ জুলাই ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার এই প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, আমার মনে হয় একটি চুক্তি করা সম্ভব। দুই দিন আগেও আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছিল, তবে পরবর্তীতে তারা জানায় যে তারা আরও আলোচনার সুযোগ চায়।
এর আগে সোমবার রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, আজ রাতে এবং মঙ্গলবারও আমরা তাদের ওপর শক্ত আঘাত হানব।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

