৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ গ্রাহকদের দাম বাড়েনি: ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন যে, বিদ্যুতের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে সরকার নিম্ন আয়ের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এর অংশ হিসেবে, যেসব গ্রাহক মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ওপর মূল্যবৃদ্ধির কোনো প্রভাব পড়বে না। মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবারই এই নির্ধারিত সীমার মধ্যে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন, তাই প্রান্তিক জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত আর্থিক চাপ এড়াতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, গভীর নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ব্যয়ভার এবং বিদ্যুৎ উৎপাদনের ক্রমবর্ধমান খরচ সত্ত্বেও সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভর্তুকি অব্যাহত রেখেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করেন যে, দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ানোই এখন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

সরকারের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে অতিরিক্ত আর্থিক চাপ থেকে সুরক্ষা দেওয়া।আজ শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, গভীর নলকূপ, সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ-নিম