তুরস্ক সরকারের আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকালে তিনি তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় ও উন্নত করার লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
আইএসপিআর আরও জানিয়েছে, ৫ দিনের এই সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত

