নিখুঁত আবহাওয়ার পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করেছেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এই সরকারি দপ্তরে যান তিনি।

পরিদর্শনকালে তিনি দেশের আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থা, পূর্বাভাস তৈরির প্রক্রিয়া এবং ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং দেশের স্বার্থে আবহাওয়ার সঠিক ও নির্ভুল পূর্বাভাস প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস প্রদান করা গেলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি অধিদপ্তরের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন।

কন্টেন্ট: সংগৃহীত