ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে যে, তারা এই ভবনটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
আইআরজিসির ভাষ্যমতে, এই ডেটা সেন্টারটি মার্কিন ‘শিশুহত্যাকারী’ বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহের কাজে ব্যবহৃত হতো। বাহিনীটি বুধবারও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছিল।
তবে ইরানের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন কর্তৃপক্ষ কিংবা বাহরাইনের সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

