ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মন্তব্য করেছেন যে, বাংলাদেশে বর্তমানে শতাধিক রাজনৈতিক দল সক্রিয় রয়েছে। তিনি বলেন, এসব দল সভা-সেমিনারে নিয়মিত দেশপ্রেমের কথা বলে আসলেও দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে তারা দেশপ্রেমের চিন্তায় জয়ী হতে ব্যর্থ হয়েছে।
মুফতি রেজাউল করীম আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় কেউ দলীয় ব্যানারে বা ব্যক্তিগত উদ্যোগে অংশগ্রহণ করলেও দেশের প্রকৃত স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তার মতে, বর্তমান সময়ে ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে কাজ করাই তাদের মূল লক্ষ্য ও শক্তির জায়গা।
কন্টেন্ট: সংগৃহীত

