গণঅধিকার পরিষদ (জিওপি) এর মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু হানিফ। তিনি দলটির নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দলের গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও সক্রিয় ছিলেন।
শনিবার দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলটির সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

