লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় আয়োজিত এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মেডিকেল মোড় সংলগ্ন এলাকা এবং হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের জনবহুল স্থানগুলোতে ডেঙ্গু সচেতনতা তৈরিতে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করা হয়।
এই সচেতনতামূলক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান।
সচেতনতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর হাতীবান্ধা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সরকারি আলিমুদ্দিন কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান, শশধর বর্মন এবং ধনঞ্জয় রায় উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে হাতীবান্ধা উপজেলা শাখার জন্য একটি খসড়া কমিটি প্রস্তাব করা হয়।
প্রস্তাবিত এই নতুন কমিটিতে মো. নূর নবী হোসেনকে সভাপতি এবং কেশব চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পেতে যাচ্ছেন আফছানা নাহিদ আঁখি, প্রিয়া রায়, সুমাইয়া আক্তার, মেনতাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, হামিদুল ইসলাম, আশিকুর রহমান, মাহমুদ হোসেন ফিরোজ, রাসেল ইসলাম, আশরাফুজ্জামান সুমন, হাসিন হাসনাত নেরাজ, নয়ন চন্দ্র রায়, নুর মোহাম্মদ নিশাত, গৌতম কুমার রায়, সাগর চন্দ্র রায়, রুবাইয়া আক্তার রুম্পা, রিতু, শামীমা আক্তার রিয়া, লাবনী খাতুন, পূর্ণিমা রাণী, হিরামনি আক্তার হ্যাপী, সেতু রাণী, অর্পিতা রাণী, শিমা আক্তার, বিলকিস আক্তার বৃষ্টি, আরাফাত রহমান রাফি, সুমাইয়া নাজনীন, আল আমিন, সিয়াম, সোহেল, বেলাল, মুন, জাহাঙ্গীর আলম, শাহা লেবু, অনিক, জিহাদ আলী ও কামরুজ্জামান।
এ সময় বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাঈম রহমান বলেন, তরুণ প্রজন্মকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল এবং ইতিবাচক সমাজ গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে দক্ষ তরুণ নেতৃত্ব তৈরির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
