বিসিএস মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর বহাল রাখার সিদ্ধান্ত জানালো সরকার

সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত ১০০ নম্বর অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের কথা জাতীয় সংসদে ঘোষণা করা হয়েছে।

গত রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের একাদশ কার্যদিবসে এই তথ্য প্রকাশ করা হয়। নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের উত্থাপিত এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী এই ঘোষণা দেন।