বেনাপোল বন্দরে কাস্টমসের ৬ কোটি টাকার পণ্য উধাও

যশোরের বেনাপোল স্থলবন্দরে কাস্টমস কর্তৃক জব্দকৃত প্রায় ছয় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি পিস, বেবিওয়্যার ও প্রসাধনীসামগ্রী উধাও হয়ে গেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাস্টমসের অভিযোগ, বন্দরের জিম্মায় থাকা মূল্যবান জব্দকৃত পণ্য সরিয়ে তার পরিবর্তে নিম্নমানের দেশীয় পণ্য রাখা হয়েছে।