বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংবাদ ও টকশো উপস্থাপিকা কাজী জেসিন। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁকে এই পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কাজী জেসিনকে এক বছরের জন্য মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে যে, তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এ ছাড়া নিয়োগের অন্যান্য শর্তাবলী পরবর্তীতে চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত
