পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা সম্প্রতি জানিয়েছেন যে, একটি আসন্ন সফরের মধ্য দিয়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের এক নতুন ভিত্তি তৈরি হতে যাচ্ছে। তাদের মতে, এই নতুন ভিত্তিই আগামী দিনগুলোতে দুই দেশের পারস্পরিক পথচলার দিকনির্দেশনা দেবে।
বিশেষ করে, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য চীনের রাজনৈতিক ও কৌশলগত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেছেন।
