রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই অভিযানের অংশ হিসেবে গত শনিবার (১ আগস্ট) মোট ১ হাজার ৯৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভিন্ন ট্রাফিক জোনে মামলার সংখ্যা নিম্নরূপ: ট্রাফিক-রমনা বিভাগে ৮৫টি (১০টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেল), ট্রাফিক-লালবাগ বিভাগে ১১০টি (৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেল), ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১২টি (৯টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেল) এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৭৩টি (১৩টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেল) মামলা হয়েছে।
এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৮টি (৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেল), ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬৭টি (১২টি বাস, ১০টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেল), ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮৭টি (১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেল) এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১০৩টি (৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেল) মামলা দায়ের করা হয়েছে।
ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে পরিচালিত এই বিশেষ অভিযানকালে ট্রাফিক পুলিশ মোট ৩৮৩টি গাড়ি ডাম্পিং এবং ২৬০টি গাড়ি রেকার করেছে।

