ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন লিজেন্ড অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। মাত্র ছয় দিন আগেই দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করার পর এবার তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন।
সোমবার (৮ জুন) ইউল্যাব মাঠে সিটি ক্লাবের বিপক্ষে এক অসাধারণ ইনিংসে সোহান মাত্র ৪৫ বলে ১৩টি ছক্কা হাঁকিয়ে এই ঐতিহাসিক সেঞ্চুরি পূর্ণ করেন। এই বিধ্বংসী ইনিংসের মাধ্যমে তিনি দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের মালিক হিসেবে নিজের নাম লেখালেন।
উল্লেখ্য, এই রেকর্ডের আগের মালিকও ছিলেন হাবিবুর রহমান সোহান নিজেই। নিজের গড়া রেকর্ড ভেঙে তিনি নতুন মাইলফলক স্থাপন করলেন, যা তার ধারাবাহিক আক্রমণাত্মক ব্যাটিংয়েরই প্রমাণ।
