ঈদযাত্রায় পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে প্রায় ৬ লাখ ৮০ হাজার যানবাহন চলাচল করেছে। এই সময়ে দুই সেতু থেকে মোট ৬৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত এই যানবাহন চলাচল ও টোল আদায়ের হিসাব করা হয়েছে।
