ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে ৯ জন আহত
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউ এলাকায় একটি গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে ৯ জন ব্যক্তি আহত হয়েছেন।
এই ঘটনাটি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নির্ধারিত বেসক্যাম্প ‘সোয়োপ সকার ভিলেজ’ থেকে মাত্র ৪.৬ মাইল দূরে অবস্থিত। এই ঘটনা বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তা ব্যবস্থাকে পুনরায় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
