ফেনীতে ইয়াবাসহ তাঁতীদল নেতা গ্রেপ্তার

ফেনীতে মাদকবিরোধী এক অভিযানে জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: মামুন (৬১) এবং মো: আবুল হোসেন (৪৬) নামের দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে এই অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।

উপ পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে পরিচালিত এই দলটি শহরের দাউদপ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।