ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা জালিয়াতি ও ঘুষের সব অভিযোগ প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করতে চায় মার্কিন বিচার বিভাগ। এই মামলার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি মূলত বিদেশি এক্তিয়ারভুক্ত। আদালতে এই ধরনের অভিযোগ প্রমাণ করা বেশ কঠিন এবং তা বর্তমান প্রশাসনের অগ্রাধিকারের তালিকায় নেই।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ নিকোলাস গারাউফিস সরকারি কৌঁসুলিদের একটি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনায় বাইডেন প্রশাসনের আমলে আদানির বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছিল। এরই ধারাবাহিকতায় মার্কিন বিচার বিভাগ এখন এই মামলাটি থেকে সরে আসার আগ্রহ প্রকাশ করেছে।
