তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, ভারতের গজলডোবা ব্যারাজ খুলে দেওয়ায় উদ্বেগ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

ভারতের গজলডোবা ব্যারাজের সবকটি গেট খুলে দেওয়ার পর তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে লালমনিরহাটের হাতীবান্ধা পয়েন্টে তিস্তা ব্যারাজ এলাকায় নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি চলে এসেছে। যেকোনো মুহূর্তে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল শনিবার সকাল ছয়টায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাতীবান্ধা তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছিল। দেশের বৃহত্তম এই সেচ প্রকল্প এলাকায় পানি বৃদ্ধির এই পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয়রা।