ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ও ব্যক্তিগত বিতর্ক দানা বেঁধেছে। বুধবার (৩ জুন) গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান তার ফেসবুক পোস্টে এই হত্যাকাণ্ডে ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছেন। ফারুক হাসান তার পোস্টে অভিযোগ করেন যে, এই হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন ওমর।
Loading more post...
