ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে, হিজবুল্লাহ সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের সশস্ত্র বাহিনী দক্ষিণ লেবানন ত্যাগ করবে না। তিনি উল্লেখ করেন, যতদিন এই শর্ত পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী সেখানে তাদের অবস্থান বজায় রাখবে।
নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বৈরুত ও তেলআবিবের মধ্যে কয়েক মাস ধরে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় কাঠামোগত সমঝোতা সম্পন্ন হয়েছে। এই ত্রিপক্ষীয় সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এমন অনড় অবস্থানের কথা জানালেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
